জাতীয় লিগ সমাপ্ত করা নিয়ে বিপাকে ফুটবল ফেডারেশন
চলতি জাতীয় ফুটবল লিগ সুষ্ঠুভাবে শেষ করা নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ টেলিভিশন লিগের দ্বিতীয় পর্বের খেলা সম্প্রচারে অপরাগতা প্রকাশ করায় মূলত সমস্যার শুরু।
লিগের অন্তত ২০টি ম্যাচ বিটিভিতে সম্প্রচারের ব্যাপারে পৃষ্ঠপোষক নিটল-টাটাকে নিশ্চিয়তা দিয়েছিল বাফুফে। কিন্তু রাষ্ট্রনিয়ন্ত্রিত বিটিভি ঢাকার বাইরে-রংপুর, খুলনা, চাঁদপুর এবং কক্সবাজার থেকে সরাসরি খেলা সম্প্রচারে সক্ষম নয় বলে জানিয়ে দেয়ায় ভেস্তে যেতে বসেছে জাতীয় ফুটবল লিগ।
ফেডারেশনের কর্মকর্তরা অবশ্য বিটিভির কর্মকর্তাদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। বাফুফে কর্মকর্তরা মঙ্গলবার তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামর সাথে সাক্ষাত করার চেষ্টা করলেও এক্ষেত্রেও তারা সফল হননি।
দেশের চারটি ভেন্যুতে ১৬ নভেম্বর থেকে লিগের দ্বিতীয় পর্বের খেলা শুরুর কথা রয়েছে। ভেন্যুগুলো হচ্ছে-রংপুর, খুলনা, চাঁদপুর এবং কক্সবাজার।
এ ব্যাপারে বাফুফে’র উপ সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু বিডিনিউজকে বলেন, মঙ্গলবার তথ্যমন্ত্রীর সাথে সাক্ষাত করতে চেয়েছিলাম। বুধবার আমরা আবার চেষ্টা করব।
বর্তমান শিডিউল অনুযায়ী জাতীয় লিগের ফাইনাল ম্যাচ ৫ জানুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২১ জানুয়ারি থেকে একই ভেন্যুতে অনুষ্ঠিত হব প্রধানমন্ত্রী কাপ ফুটবল। আন্তর্জাতিক টুর্নামেন্ট বিধায় প্রধানমন্ত্রী কাপের তারিখ পরিবর্তন করা সম্ভব নয়।
জাতীয় লিগের দ্বিতীয় পর্বের ড্র অনুষ্ঠিত হবে বহস্পতিবার। এই পর্বে খেলবে দশটি দল। এরমধ্যে ছয়টি দল ছয়টি বিভাগ থেকে দ্বিতীয় পর্বে উত্তীর্ন হয়েছে। প্রিমিয়ার ডিভিশন চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন, ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং আবাহনী লিমিটেড সরাসরি দ্বিতীয় পর্বে খেলবে।
