২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাঙ্গাভেল্ট, স্টাইরিস এবং আর্থারকে জরিমানা

দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানে স্বাগতিক দল এবং নিউজিল্যান্ডের মধ্যকার পঞ্চম ও শেষ ওয়ান ডে ম্যাচে আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে বড় ধরনের আর্থিক জরিমানার কবলে পড়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার চার্ল ল্যাঙ্গাভেল্ট এবং কিউই ব্যাটসম্যান স্কট স্টাইরিস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2005, 05:45 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকেই নিউজিল্যান্ডের ব্যাটসম্যান হামিশ মার্শালকে কট বিহাইন্ড করার আনন্দে মেতে ওঠায় ল্যাঙ্গাভেল্টকে তার ম্যাচ ফি’র ৭৫ ভাগ জরিমানা করেছেন ম্যাচ রেফারী ক্রিস ব্রড। ১২ মাসের মধ্যে ল্যাঙ্গাভেল্ট এবার নিয়ে দ্বিতীয় বারের মত এই ধরনের কান্ড ঘটালেন।

অন্যদিকে প্রোটিয়াস কোচ মিকি আর্থারকে সবাই এতদিন একজন নিপাট ভদ্রলোক বলেই জেনে এসেছে। কিন্তু প্রথম বারের মত জরিমানার কবলে পড়েছেন ভদ্র আর্থার। মাঠে নেমে আম্পয়ারের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হওয়ায় তাকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

আম্পয়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করায় কিউই ব্যাটসম্যান স্কট স্টাইরিসের ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে নেয়ারও নির্দেশ জারি হয়েছে।