২০১৪ সালের এশিয়ান গেমসের আয়োজক হিসেবে লড়াই করবে ভারত: সমর্থন চেয়ে সার্ক অলিম্পিক কমিটির কাছে চিঠি
এশিয়া অলিম্পিক কাউন্সিল (ওসিএ)এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ লতিফ বাট এক পত্রের মাধ্যমে সার্কের সদস্য রাষ্ট্রগুলোর জাতীয় অলিম্পিক কমিটির কাছে ২০১৪ এশিয়ান গেমস আয়োজনের ব্যাপারে ভারতকে সমর্থন দিতে অনুরোধ জানিয়েছেন বলে প্রচার মাধ্যমগুলো সূত্রে জানা যায়।
এর আগে ভারত ওসিএ’র ভাইস প্রেসিডেন্টের কাছে ২০১৪ এশিয়ান গেমস আয়োজনের ব্যাপারে সমর্থন চেয়েছিল।
বাট বলেন যে, চীনের পর ভারত একটি বৃহৎ রাষ্ট্র এবং সার্কের সদস্য রাষ্ট্র। তাদের সমর্থন এবং বন্ধুত্ব আমাদের প্রাপ্য।
যদি ২০১৪ গেমস নয়া দিল্লিতে হয় তাহলে যোগদানকারীদের মধ্যে বিভিন্ন নিয়মানুবর্তিতা বজায় রাখতে আমাদের খরচ কম হবে। সার্কের রাষ্ট্রগুলোও সুযোগ পাবে বেশি করে টেকনিক্যাল কর্মকর্তাদের আভিষ্ট করার।
সকলে জানেন যে নয়া দিল্লি ২০১০ সালে কমনওয়েলথ গেমস আয়োজন করারর গৌরব অর্জন করেছে এবং তারা কমনওয়েলথ গেমসে অংশ গ্রহণকারী দেশসমূহকে ১০০,০০০ ডলার দেওয়ার কথাও জানিয়েছে। এই আর্থিক সহযোগিতা এ অঞ্চলের রাষ্ট্র যেমন-বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপের জন্য বড় লাভ।
আমি রাষ্ট্রসমূহকে অনুরোধ জানিয়েছি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে লিখিত ভোট দেওয়ার জন্য।
অন্য রাষ্ট্রগুলো হচ্ছে কোরিয়া, জর্ডান এবং ভিয়েতনাম।
ভারত ১৯৮২ সালে এশিয়ান গেমস আয়োজন করেছিল এবং তারপর দক্ষিণ এশিয়ায় আর কখনই অলিম্পিক গেমস হয়নি।
