২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিলশান এবং রাসেল আরনল্ডের দৃঢ়তায় সফরের প্রথম ম্যাচ জিতলো লঙ্কানরা

শেষ পর্যন্ত সফরকারী শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজে ভারতের বিরুদ্ধে পঞ্চম ওয়ান ডে ম্যাচে জয় পেয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2005, 11:48 AM

Updated : 26 Apr 2022, 06:16 PM

সাত ম্যাচের ওয়ান ডে সিরিজে ৪-০ ব্যবধানে পিছিয়ে থাকার কারণে আহমেদাবাদের পঞ্চম ওয়ান ডে ম্যাচটি শ্রীলঙ্কানদের জন্য ছিল মর্যদার লড়াই। ভারতীয় ওপেনার গৌতম গাম্ভীর ও অধিনায়ক রাহুল দ্রাবিড়ের জোড়া শতকের ওপর ভর করে ভারত সংগ্রহ করে ২৮৬ রান।

এ রানের জবাব দিতে গিয়ে শ্রীলঙ্কানরা ইনিংসের শুরুটা ভাল করতে পারে নাই। ১৫৫ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়ে বসে তারা। কিন্তু তিলাকারত্নে দিলশান এবং রাসেল আরনল্ডের দৃঢ়তায় ১৪ বল বাকি থাকতেই শ্রীলঙ্কা জয়ের লক্ষ্যে পৌঁছে। ষষ্ঠ উইকেট জুটিতে এই দুইজন ১৩১ রান যোগ করে। দিলশান ৮১ রান এবং আরনল্ড ৪৯ রান করে অপরাজিত থাকেন।

অজিত আগারাকার সফরকারীদের প্রথম দু’উইকেট তুলে নেন।

চাপের মুখে দলের হাল ধরেন মাহেলা জয়াবর্ধনে এবং কুমারা সাঙ্গাকারা। লঙ্কান উইকেটকিপার সাঙ্গাকারা ব্যাক্তিগত ৩৯ রানের মাথায় হরভজন সিংয়ের বলে ভেনুগোপাল রাওয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।

এরপর লঙ্কান দলপতি মারভান আত্তাপাতু এবং মাহেলা জয়াবর্ধনে দলের স্কোর সচল রাখেন। জয়াবর্ধনে ব্যাক্তিগত ৩৭ রানে জয়প্রকাশ যাদবের দৃঢ়তায় রান আউট হন।

দিলশান ৬৭ বল মোকাবেলা করে ৮১ রান করেন, যাতে বাউন্ডারি ছিল আটটি। রাসেল আরনল্ড ৪৭ বল মোকাবেলা কের ৪৯ রান করেন।