পঞ্চম এক দিনের আন্তর্জাতিক ম্যাচে ভারত ৮ উইকেটে ২৮৫
গৌতম গম্ভীর ও অধিনায়ক রাহুল দ্রাবিড়ের অনবদ্য সেঞ্চুরির ওপর ভর করে পঞ্চম এক দিনের আন্তর্জাতিক ম্যাচে ভারত আট উইকেট হারিয়ে ২৮৫ রান তুলেছে।
চতুর্থ উইকেট জুটিতে তারা ১২৮ রান যোগ করে।
উদ্বোধনী ব্যাটসম্যান গম্ভীর তার প্রথম একদিনের শতরান পূর্ণ করতে মাত্র ৯৩ বল খরচ করেন। অন্যদিকে দ্রাবিড় ১২০ বল খেলে ১০৩ রান করে অপরাজিত থাকেন।
লংকান সুপার সাব ফারভেজ মাহরুফ মাত্র ২০ রানে চার উইকেট নেন।
এর আগের ম্যাচেই সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় ভারত দলের তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেয়।
