২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ধুয়ে গেল নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

কিংসমেড স্টেডিয়ামে শুক্রবার নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যেকার ওয়ান ডে সিরিজের চতুর্থ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2005, 09:59 AM

Updated : 26 Apr 2022, 06:16 PM

মাত্র ২০ ওভার খেলা গড়ানোর পর বৃষ্টির কারণে আম্পায়াররা ক্রিকেটারদের প্যাভিলিয়ানে ফিরে যেতে বলেন।

পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার সেঞ্চুরিয়ানে।

সিরিজে প্রোটিয়াসরা ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

প্রেটিয়াস দলপতি স্মিথ চতুর্থবারের মত টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ব্যাটিংয়ে নেমে দুই উইকেটে ৭৯ রান তোলার পর বৃষ্টি এসে বাধ সাধে। বৃষ্টির আগে ব্যাক্তিগত ২৪ রান নিয়ে জ্যাক ক্যালিস এবং অ্যাশওয়েল প্রিন্স ১৭ রান নিয়ে ক্রিজে ছিলেন।

প্রোটিয়াস ওপেনার এবি ডি ভিলিয়ারকে দ্রুত প্যালিয়ানে ফিরিয়ে দেন কিউই ফাস্ট বোলার শেন বন্ড। অধিনায়ক স্মিথও ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি। কিউই বোলার জেমস ফ্রাঙ্কলিনের বলে লেগ বিফরের ফাঁদে পড়েন তিনি।