পন্টিংয়ের সেঞ্চুরিতে পিছিয়ে উইন্ডিজ
অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিংয়ের সেঞ্চুরিতে সফরকারী ওয়েস্ট উইন্ডিজের বিরুদ্ধে স্বাগতিক অস্ট্রেলিয়া প্রথম টেস্টে সাত উইকেটের বিনিময়ে ৩৪০ রান তুলেছে।
পন্টিং ১৪৯ রান তুলে কলিমোরের বলে আউট হন।
ওপেনার মাইক হাসির রানের খাতায় ১ রান উঠতেই প্যাভিলিয়ানের পথ ধরেন।
পন্টিং হেইডেনের সাথে ৯২ ও অ্যাডাম গিলক্রিস্টের সাথে ১০৪ রানের জুটি গড়েন। হেইডেন ৩৭ ও গিলক্রিস্ট ৪৪ রান করেন।
স্বাগতিকদের মিডল অর্ডার নিজেদের তুলে ধরতে পারেনি।
জাস্টিন ল্যাঙ্গার নিজেকে প্রথম টেস্ট থেকে সরিয়ে নিলে তার জয়গায় সুযোগ পান হাসি। কিন্তু তিনি ব্যক্তিগত ১ রানের মাথায় ড্যারেন পাওয়েলকে পুল শট খেলতে গিয়ে উইকেট রক্ষকের হাতে ধরা পড়ে বিদায় নেন।
ক্লার্ক কলিমোরের একটি লেগ কার্টারে কট বিহাইন্ড হয়ে ফিরে যান। এর পরই ফিরে যান ক্যাটিচ।
কলিমোর হেইডেন ও গিলক্রিস্টের মূল্যবান উইকেট দুটিসহ চার উইকেট দখল করেন। অন্যদিকে এডওয়ার্ড ওয়াটসনকে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন।
পন্টিং অবশ্য ২৪তম টেস্ট সেঞ্চুরি করার আগে দুটি ক্যাচ ও একটি রান আউটের হাত থেকে বেঁচে যান।
তিনি এই সেঞ্চুরির মাধ্যমে গ্রেগ চ্যাপেলকে ধরে ফেললেন। এখন তিনি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সেঞ্চুরিয়ানের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন।
৩১৬ মিনিট ক্রিজে থেকে ২১৩ বল মোকাবেলায় ১৫টি চারের সাহায্যে এ রান সংগ্রহ করেন।
ওয়ার্ন ও লি জুটি ৩৬ রান তুলে অপরাজিত রয়েছেন।
