শ্রীলংকাকে হারিয়ে ভারতের সিরিজ নিশ্চিত
শ্রীলংকার বিরুদ্ধে সাত ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে পর পর চারবার হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক ভারত। সিরিজে তারা এখন ৪-০ তে এগিয়ে গেল।
অজিত আগারকারের পাঁচ উইকেট দখল শ্রীলংকার ইনিংসকে ২৬১ রানের মধ্যেই থামিয়ে দেয়।
ভারতের পক্ষে অধিনায়ক রাহুল দ্রাবিড় সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন। অন্যদিকে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মহেন্দ্র ধোনি ৪৫ রানে ও সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সুরেশ রায়না ৩৯ রানে অপরাজিত ছিলেন। তারা দুজনে ৮২ রানের জুটি গড়ে জয় ছিনিয়ে আনেন।
৪ দশমিক ২ ওভার বাকি থাকতেই ভারত জয় নিশ্চিত করে। শ্রীলংকান স্পিনার মুত্তিয়া মুরলিধরন ৩৫ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন।
এর আগে সকালে শ্রীলংকা প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক আতাপাত্তুর ৯৭ বলে ৮৭ ও তিলকরত্ন দিলশানের ৫২ রানের ওপর ভর করে ২৬২ রান তোলে।
সিরিজের পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার আহমেদাবাদে।
