২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াডের নাম ঘোষণা

দেশের মাটিতে ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুধবার ১৪ সদস্যের হাই পারফরম্যান্স স্কোয়াডের নাম ঘোষণা করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 07:05 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

ঢাকায় অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব ১৯ তিন জাতি ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দল বাংলাদেশের বিরুদ্ধে পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলবে।

৩০ নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য তিনজাতি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের সাথে শ্রীলংকা ও ইংল্যান্ড অংশগ্রহন করবে। টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে বিকেএসপি এবং ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে।

বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াড: অমিত মজুমদার, রাকিবুল হাসান, শামসুর রহমান, নাজিমউদ্দিন, ফরহাদ হোসেন, গোলাম রহমান, ফরহাদ রেজা, মাহমুদুল রিয়াদ, নাদিফ চৌধুরী, আশিকুল ইসলাম, ইশরাক সনেট, মোশাররফ হোসেন, শাহজুল্লাহ খাদেম, সাজিদুল ইসলাম। স্ট্যান্ডবাই-শিরান শরিফ, মাহমুদুল হাসান এবং রেজাউল ইসলাম।

কর্মকর্তা-শেখ সালাউদ্দিন (কোচ), শন উইলিয়ামস (টিম অপারেশন ম্যানেজার), আজমল আহমেদ (ফিজিও), থিও পিকল্স (ফিটনেস কোচ)।