কিউইদের বিরুদ্ধে শেষ দুই ম্যাচে থাকছেন না গিবস ও বোয়ে
দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যেকার চলামান ওয়ান ডে সিরিজের শেষ দু’টি ম্যাচ থেকে বাদ পড়েছেন প্রোটিয়াস ওপেনার হার্শেল গিভস এবং নিকি বোয়ে। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অল-রাউন্ডার এন্ড্রু হল এবং এলবি মরকেল।
আসন্ন ভারত সফরে দলে গিবস ও বোয়ের পরিবর্তে অন্য খেলোয়াড়দের সুযোগ দিতে দেশের মাটিতে কিউইদের বিরুদ্ধে চলামান সিরিজে প্রোটিয়াস দল থেকে গিবস ও বোয়েকে বাদ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
হার্শেল গিবস এবং নিকি বোয়ে আসন্ন ভারত সফরে ওয়ান ডে সিরিজে দলের সাথে সফর করতে অস্বীকৃতি জানিয়েছে। ২০০০ সালে সাবেক প্রোটিয়াস দলপতি হ্যানসি ক্রোনিয়ার সাথে অবৈধ ম্যাচ গড়াপেটা সংক্রান্ত মামলায় অভিযুক্ত তারা।
তবে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট কর্তৃপক্ষ এ বিষয়ে ভারতীয় পুলিশকে জানাতে অস্বীকৃতি জানিয়েছে।
চলতি সিরিজে দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
সিরিজের চতুর্থ ম্যাচ শুক্রবার ডারবেনে এবং রোবার চূড়ান্ত ম্যাচ খেলা হবে সেঞ্চুরিয়ানে।
