২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬তে রিয়েল মাদ্রিদ এবং অলিম্পিক লিও

স্প্যানিশ ক্লাব রিয়েল মাদ্রিদ এবং ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিও মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬তে পৌঁছে গেছে। তবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিভারপুল চূড়ান্ত ১৬তে পৌঁছাতে আর বেশি দূরে নেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 10:05 AM

Updated : 26 Apr 2022, 06:15 PM

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে দু’টি অঘটন ঘটেছে। জি গ্রুপের ম্যাচে চেলসি ১-০ গোলে হেরেছে রিয়েল বেটিসের কাছে এবং ই গ্রুপের ম্যাচে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন পরাজিত করেছে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানকে।

এদিকে এইচ গ্রুপের ম্যাচে অপর ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ২-১ গোলে পরাজিত করেছে পোর্তোকে।

ট্রোন্ডহেমে স্প্যানিশ জায়ান্ট রিয়েল ২-০ গোলে পরাজিত করেছে নরওয়ের ক্লাব রোজেনবার্গকে। ম্যাচে গোল করেন মাইকেল ডরসিন এবং গুটি ।

এফ গ্রুপের ম্যাচে অলিম্পিক লিও ৪-১ গোলে হেসে খেলে পরাজিত করেছে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস পিরিয়াসকে। এর ফলে চূড়ান্ত ১৬তে জায়গা করে নিতে সমর্থ হল ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন দলটি। লিও-এর পক্ষে গোল চারটি করেন জুনিনহো, পারনামবুক্যানো, জন কারু এবং মোহাম্মাদু দিরা। অলিম্পিয়াকোসের পক্ষে একমাত্র গোলটি করেন হারুনা বাবানগিডা।

এনফিল্ডে নিজেদের মাটিতে লিভারপুল ৩-০ গোলে বিধ্বস্ত করেছে বেলজিয়ামের ক্লাব এন্ডা লেথটকে। লিভারপুলের পক্ষে ম্যাচের ৩৪ মিনিটে ফার্নান্দো মরিয়েন্তেস, ৬১ মিনিট লুইস গার্সিয়া এবং ৮৯ মিনিটে মোমো সিসোকো গোল করেন।

জি গ্রুপের ম্যাচে চেলসি ১-০ গোলে পরাজিত হয়েছে রিয়েল বেটিসের কাছে। চেলসি শেষবার পরাজিত হয়েছিল ১৮ মাস আগে লিভারপুলের কাছে। রিয়েল বেটিসের পক্ষে ম্যাচে ২৮ মিনিটের মাথায় এক মাত্র গোলটি করে ড্যানি।

মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দাহোভেন ১-০ গোলে এসি মিলানকে পরাজিত করে অঘটন ঘটিয়েছে। ম্যাচের ১২ মিনিটের মাথায় পিএসভি’র পক্ষে গোল করেন জিফারসন ফার্ফান।

তবে অপর ইটালিয়ান ক্লাব ইন্টার মিলান ঠিকই জয় আদায় করে নিয়েছে। গ্রুপ এইচের ম্যাচে পোর্তকে তারা ২-১ গোলে পরাজিত করে। ম্যাচের শেষ দিকে ইন্টার মিলানের পক্ষে দু’টি গোলই করেন জুলিও ক্রুজ।