আফ্রো এশিয়ান অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলের নাম ঘোষণা
আসন্ন অফ্রো এশিয়ান অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার ১৯ সদস্যের বাংলাদেশ দলের নাম ঘোষণা করেছে। ভারতে বিশাখাপত্তমে ১৯ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
প্রথমবারের মত আয়োজিত আফ্রো এশিয়ান টুর্নামেন্টে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা এবং স্বাগিতক ভারত অংশ নেবে। অংশগ্রহনকারী দলগুলো প্রত্যেকেই পরস্পরের বিরুদ্ধে খেলবে এবং শীর্ষ দু’টি দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
টেস্ট ক্রিকেটার মুশফিকুর রহিম বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন এবং ম্যানেজার কাম নির্বাচক হিসেবে দলের সাথে থাকবেন ফারুক আহমেদ। দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা পাঁচজনকে।
বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল:
ক্রিকেটার-মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, মেহরাব হোসেন জুনিয়র, মেহেদী হাসান, শাকিব আল হাসান, নাজমুস সাদাত, সোহরাওয়ার্দী শুভ, নাবিল সামাদ, মার্শাল আইয়ুব, হুমায়ুন কবীর, আসলাম খান, নাজমুল হোসেন, কামরুল ইসলাম এবং ডলার মাহমুদ।
স্ট্যান্ডবাই-রকিবুল হাসান, সিরাজুল্লাহ খাদেম, আশিকুল ইসলাম, মাজহার উদ্দিন এবং রেজাউল ইসলাম।
কর্মকর্তা-অ্যালিস্টার ডি উইন্টার (কোচ), ফারুক আহমেদ (ম্যানেজার ও নির্বাচক), নাজমুল আবেদীন ফাহিম (সহকারী কোচ), স্যাম বায়ার্ন (ফিজিও), সালাউদ্দিন (কম্পিউটার অ্যানালিষ্ট)।
নির্বাচিত ক্রিকেটারদের ১০ নভেম্বর বিকেল পাঁচটায় বিকেএসপিতে হাইপারফরম্যান্স লজিস্টিক অফিসার শহিদুল ইসলামের কাছে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।
