২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাস্টন ভিলাকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ম্যানইউ

ড্যারিয়াস ভ্যাসেলের জোড়া গোলের সুবাদে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-১ গোলের ব্যবধানে অ্যাস্টন ভিলাকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে উঠেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2005, 09:27 AM

Updated : 26 Apr 2022, 06:15 PM

খেলা শুরুর মাত্র তৃতীয় মিনিটের মাথায় অ্যাস্টন ভিলার গোলরক্ষক স্টুয়ার্ট টেলর ও জেলয়েড স্যামুয়েলের ভুল বোঝাবুঝির সুযোগকে কাজে লাগিয়ে তার সাবেক ক্লাবটির বিপক্ষে প্রথম গোলটি করেন।

এর পর সাবেক ভিলা স্ট্রাইকার প্রথমার্ধের মাঝামাঝি সময়ে (২৬ মিনিট) চমৎকার ভলির সাহায্যে গোল করে দলকে প্রথমার্ধেই ২-০ গোল ব্যবধানে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধের পনের মিনিটের মাথায় ভিলার লিয়াম রিজওয়েল দলের পক্ষে গোল করে গোল ব্যবধান কমিয়ে আনেন। কিন্তু এন্ডি কোলের তৃতীয় গোলটি (৮৩) ম্যানচেস্টার সিটির জয় নিশ্চিত করে।