বার্সাকে হটিয়ে শীর্ষে ওসাসুনা
স্প্যানিশ প্রথম বিভাগ ফুটবল লিগে এস্পেনিয়োলকে ২-০ ব্যবধানে হারিয়েই ওসাসুনা ক্ষান্ত হয়নি, সেই সাথে বার্সাকে তাদের শীর্ষস্থান ছেড়ে দিতে বাধ্য করেছে।
অবশ্য রিয়েল সোসিয়েডকে ৫-০ ব্যবধানে হারিয়ে বার্সা এখন ওসাসুনার ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে।
রোববারের খেলায় পাম্পলোনাভিত্তিক ক্লাব ওসাসুনার ডেভিড লোপেজ ও ইনাকি মিউনোজ দলের পক্ষে গোল করেন।
খেলার ২৪ মিনিটের মাথায় লোপেজ বিপক্ষের গোলপোস্টের ৩০ মিটার দূর থেকে জোরালো শট নেন। এস্পেনিয়োলের গোলরক্ষক কার্লোস কামেনি বলটি আটকাতে সমর্থ হলেও বল ধরে গোললাইন অতিক্রম করে ফেলেন।
মিউনোজ খেলা শেষ হওয়ার ২১ মিনিট আগে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন।
এ জয়ের মাধ্যমে ঘরের মাঠে ওসাসুনার চলতি মৌসুমে শতভাগ জয়ের ধারা বজায় থাকল।
দশ ম্যাচ থেকে ওসাসুনার সংগ্রহ ২১ পয়েন্ট। আর রিয়েল সোসিয়েডকে হারানোর ফলে বার্সিলোনা দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বার্সিলোনার সংগ্রহ ১৯ পয়েন্ট।
বার্সিলোনার পক্ষে রোনালদিনহো দু’টি এবং মার্ক ভ্যান বোমোল, পিউইয়ল ও হেনরিক লারসন একটি করে গোল করেন।
১৮ পয়েন্ট নিয়ে রিয়েল মাদ্রিদ তৃতীয় স্থানে রয়েছে।
