২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবির উইকেট কিপিং ক্লিনিক ৯ নভেম্বর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় মিরপুর শেরে বাংলা ইনডোর স্টেডিয়ামে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে দিন ব্যাপী উইকেট কিপিং ক্লিনিক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 04:35 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

ঢাকা মেট্রো অনুর্ধ্ব ১৩ এবং ১৭ দলের খেলোয়াড়দের জন্য এই ক্লিনিক উন্মুক্ত। আগ্রহী খেলোয়াড়দের নির্ধারিত দিন সকাল নয়টার মধ্যে স্টেডিয়ামে রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় অন্যান্য বিভাগীয় শহরেও একই ধরনের ক্লিনিকের আয়োজন করা হবে। পরবর্তীতে বাছাইকৃত উইকেট রক্ষকদের নিয়ে ডিসেম্বরে আরেকটি ক্লিনিক আয়োজন করা হবে।