২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিওন জিপি টুর্নামেন্টের ফাইনালে রডিক ও মোনফিলস

লিওন গ্রাান্ড প্রিক্স টুর্নামেন্টের শীর্ষ বাছাই আমেরিকান এন্ডি রডিক এ বছরের পঞ্চম শিরোপা জয়ের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 11:29 AM

Updated : 26 Apr 2022, 06:15 PM

তিনি ৬-৪, ৭-৬ (৭/৫) সেটে অভিজ্ঞ ফ্রেঞ্চ খেলোয়াড় ফেব্রিস স্যানটোরোকে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হয়েছেন।

রোববার ফাইনালে ম্যাচে বিশ্বের তৃতীয় বাছাই রডিক মুখোমুখি হবেন ফ্রেঞ্চ গায়েল মোনফিলসের।

এ শিরোপা জয় করতে পারলে মোনফিলস এ বছরে তিনটি শিরোপা জয়ের গৌরব অর্জন করবেন। তিনি ৬-৪, ৭-৫ সেটে সেবাস্তিয়ান গ্রোসজিনকে পরাজিত করে ফাইনালে উঠেন।