দু’ম্যাচ হারের পর রিয়েলের জয়
গত সপ্তাহে পরপর দু’ ম্যাচে পরাজিত হওয়ার পর রিয়েল মাদ্রিদ ২-০ গোলে হারিয়েছে রিয়েল বেটিসকে। গোল দু’টি করেছেন রবিনহো এবং বদলি খেলোয়াড় আলভারো মিজিয়া।
ম্যাচের প্রথমার্ধের খেলা সাদামাটা থাকলেও দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটের মাথায় রবিনহো দলকে এগিয়ে নেন।
দ্বিতীয় গোল করে মিজিয়া। এটা তার ক্যারিয়ারে রিয়েলের পক্ষে প্রথম প্রফেশনাল গোল।
ম্যাচের ৭৯ মিনিটের মাথায় তার গোলে রিয়েল ২-০ গোলে এগিয়ে যায়।
রোববার রিয়েল চ্যাম্পিয়নসলিগের ম্যাচ খেলতে নরওয়ে যাচ্ছে। সেখানে তারা রোজেনবার্গের মুখোমুখি হবে।
এ পরাজয়ের ফলে রিয়েল বেটিস শেষ চার ম্যাচে পরাজিত হল।
