মায়ামারের বিরুদ্ধে হেরে গেছে বাফুফে একাদশ
মায়ামারের রাজধানী ইয়াঙ্গুনে চারজাতি ফুটবল টুর্নামেন্টে চীনকে হারিয়ে সূচনাটা ভালো করলেও শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মায়ানমার অনুর্ধ্ব ২৩ দলের বিরুদ্ধে ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একাদশ।
ঢাকায় প্রাপ্ত এক তথ্যে জানা যায়, গ্রান্ড রয়েল ’০৫ চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্টে বাংলাদেশ দল প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের সময় আরেকটি গোল হজম করে। ৮০ মিনিটে ফরহাদের গোলে খেলায় ফিরলেও তা দলের ড্রয়ের জন্য যথেষ্ট ছিল না।
দিনের অপর ম্যাচে চীনের অনুর্ধ্ব ২৩ দল ৩-১ গোলে ভারতের অনুর্ধ্ব ২০ দলকে হারিয়ে ফাইনাল খেলার আশা ধরে রেখেছে।
দ্বিতীয় রাউন্ড শেষে চার পয়েন্ট নিয়ে স্বাগতিক দল মোটামুটি ফাইনাল নিশ্চিত করেছে। গোল ব্যবধানেও এগিয়ে রয়েছে মায়ানমার। অন্যদিকে একটি করে জয়ে দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ও চীন।
ফাইনালে খেলতে হলে সোমবার বাংলাদেশকে পরবর্তী ম্যাচে দুর্বল ভারতের বিরুদ্ধে অবশ্যই জয়ী হতে হবে। এদিন অপর ম্যাচে চীন শক্তিশালী মায়ানমারের বিরুদ্ধে খেলবে।
