২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজুরির কারণে ভারত সফরে আসছেন না ডিপেনার

প্রোটিয়াস ব্যাটসম্যান বুটা ডিপেনার কবজির ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা দলের সাথে আগামী মাসে ভারত সফরে আসতে পারবেন না বলে জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2005, 11:27 AM

Updated : 26 Apr 2022, 06:15 PM

শুক্রবার সিএসএ এক বিবৃতিতে জানায়, আমরা সকালে তাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলাম এবং সোমবার কেপটাউনে তার হাতের চিকিৎসা করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

ডানহাতি এ ব্যাসম্যানকে সুস্থ হয়ে উঠার জন্য চার সপ্তাহ ক্রিকেটের বাইরে থাকতে হবে। ফলে আগামী মাসে ভারত সফরে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে খেলতে পারছেন না তিনি।