২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’ টেস্টে ডাক পেয়েছেন মুশতাক আহমেদ

দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠেয় টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ১৬-সদস্যের পাকিস্তান দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ স্পিনার মুশতাক আহমেদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2005, 11:22 AM

Updated : 26 Apr 2022, 06:15 PM

দীর্ঘ দুই বছর পর পাকিস্তান জাতীয় দলে ফিরলেন ৩৫ বছর বয়সী এই লেগ স্পিনার। তাছাড়া সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দলে জায়গা পেয়েছেন পিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার এবং মিডল-অর্ডার ব্যাটসম্যান হাসান রাজা।

তবে পাকিস্তানের জন্য বড় আঘাত হচ্ছে আব্দুল রাজ্জাকের ইনজুরি। কনুইয়ের ইনজুরির কারণে রাজ্জাক থাকছেন না প্রথম দু’ টেস্টে।

মুলতানে প্রথম টেস্ট শুরু হবে ১২ নভেম্বর।

পাকিস্তান দল:

ইনজামাম উল হক (অধিনায়ক), আরশাদ খান, আসিম কামাল, দানেশ কানেরিয়া, হাসান রাজা, কামরান আকমল, মোহাম্মদ সামি, মোহাম্মদ ইউসুফ, মুশতাক আহমেদ, নাভেদ উল হাসান রানা, সালমান বাট, সাব্বির আহমেদ, শহিদ আফ্রিদি, শোয়েব আখতার, শোয়েব মালিক ও ইউনুস খান।