২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকাকে ৮ উইকেটে হারিয়েছে ভারত

দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকাকে আট উইকেটে পরাজিত করেছে ভারত। এ জয়ের মধ্য দিয়ে সাত ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে থাকলো ভারত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2005, 08:39 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

পাঞ্জাব স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ভারত টসে জিতে শ্রীলংকাকে ব্যাট করতে পাঠায়। শ্রীলংকা ৩৫ দশমিক ৪ ওভারে ১২২ রানে অলআউট হয়ে যায়। ভারতের পক্ষে পাঠান চার উইকেট লাভ করেন।

জবাবে ভারত মাত্র ২০ দশমিক ২ ওভারে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। ভারতের পক্ষে শচীন অপরাজিত ৭০ এবং শেওয়াগ ৩৮ রান করেন।