চ্যালেঞ্জ কাপে শনিবার বাংলাদেশ মায়ানমারের মুখোমুখি
মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে বর্তমান চ্যালেঞ্জ কাপ ফুটবলে শনিবার বাংলাদেশ তাদের দ্বিতীয় খেলায় টুর্নামেন্টের শক্ত দল মায়ানমারের মুখোমুখি হবে।
এর আগে নিজ নিজ প্রথম খেলায় মায়ানমার ভারতকে ১১-০ গোলে এবং বাংলাদেশ চীনকে ৩-১ পরাজিত করে।
সোমবার বাংলাদেশ গ্রুপপর্বের শেষ খেলায় মাঠে নামবে।
