২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ নভেম্বর থেকে জাতীয় ক্রিকেট লীগ শুরু

দেশের ছয়টি ভেন্যুতে আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে ইস্পাহানী মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লীগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2005, 08:04 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সহসভাপতি শাহ নুরুল কবির শাহীন শুক্রবার বিডিনিউজকে জানান, গত সাতদিনের বৃষ্টির কারণেই লীগ কয়েকদিন দেরিতে শুরু হচ্ছে।

দেশের ছয়টি বিভাগীয় দল টুর্নামেন্টে অংশ নিবে।

উদ্বোধীন দিনে ধানমন্ডি ক্রিকেট মাঠে ঢাকা বিভাগ সিলেটের, রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহী বরিশালের এবং খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা চট্টগ্রামের মুখোমুখি হবে।

টুর্নামেন্টের অন্য ভেন্যুগুলো হচ্ছে-বলিশাল বিভাগীয় স্টেডিয়াম, চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম এবং বগুড়া জেলা স্টেডিয়াম।