লিওন গ্র্যান্ড প্রিক্স টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে রডিক
শীর্ষ বাছাই এন্ডি রডিক লিওন গ্র্যান্ড প্রিক্স টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে ৭-৬ (৭-৫), ৬-৩ সেটে ফ্রেঞ্চ প্রতিদ্বন্দ্বী নিকোলাস মাহুতকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। বৃহস্পতিবার ম্যাচের প্রথম সেট জয় করতে রডিককে বেশ বেগ পেতে হয়।
কোয়ার্টার ফাইনালে তিনি মুখোমুখি হবেন ক্রোয়েশিয়ান মারিও এনসিসের। এনসিস ৭-৬ (৭-৪), ৬-৭ (৫-৭), ৬-৪ সেটে থমাস ইনকভিস্টকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ফেঞ্চ টিনেজার গেল মনফিলস ৬-৪, ৬-৩ সেটে পরাজিত করেছেন তৃতীয় বাছাই গ্যাসটোন গ্যাওডিয়োকে।
অপর ফেঞ্চম্যান সেবাস্তিয়ান গ্রোসজিন ৭-৫, ৬-৩ সেটে স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী টমি রোব্রিডোকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। পরবর্তী ম্যাচে তিনি মুখোমুখি হবেন ওলিভার রোচুসের।
