২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড পাকিস্তান সিরিজ: প্রথম টেস্টে খেলতে পারছেন না রাজ্জাক

পাকিস্তানি অলরাউন্ডার আব্দুল রাজ্জাক কনুইয়ের ইনজুরির কারণে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠেয় টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারবেন না। মুলতানে ১২ নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2005, 10:30 AM

Updated : 26 Apr 2022, 06:14 PM

বৃহস্পতিবার পাকিস্তানি কোচ বব উলমার বলেন, সে দলের একজন মূল্যাবান ক্রিকেটার। তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে এবং তার কনুইয়ের আঘাত সারিয়ে তোলার জন্য দুই বা তিন সপ্তাহ চিকিৎসা দেওয়া হবে। আমি মনে করি, পুরোপুরি সুস্থ না হয়ে প্রথম টেস্ট তার খেলা উচিত নয়।

রাজ্জাকের ইনজুরি পাকিস্তানের জন্য একটি বড় আঘাত। সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছ থেকে অ্যাশেজ ট্রফি ছিনিয়ে নেওয়ার পর ইংল্যান্ডের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।

২৫ বছর বয়সী আব্দুল রাজ্জাক পাকিস্তানের পক্ষে ৩৭টি টেস্ট ম্যাচে ৭৭টি এবং ১৯৬টি ওয়ান ডে ম্যাচে ২২১টি উইকেট পেয়েছেন। তিনি পাকিস্তানের পক্ষে টেস্টে ১৫২৩ রান এবং ওয়ান ডে’তে ৩৮৮০ রান করেছেন।