আর্জেন্টিনা দলের পরামর্শদাতা হিসেবে ম্যারাডোনাকে এএফএ-এর আমন্ত্রণ
বিশ্বকাপ ২০০৬ এ আর্জেন্টাইন দলের পরামর্শদাতা হিসেবে ফুটবল গুরু দিয়াগো আরমান্ডো ম্যারাডোনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জুলিও গ্রোনডোনা এ কথা জানান।
এ ব্যাপারে ম্যারাডোনা কিউবার একটি টেলিভিশন চ্যানেলে বলেন, গ্রোনডোনার সাথে আমি বিষয়টি নিয়ে কথা বলব। কিন্তু সাথে সাথে এও জানিয়েছেন যে, এ ধরনের প্রস্তাবের কোন ভবিষ্যত তিনি দেখছেন না।
এএফএ’র প্রেসিডেন্ট জুলিও গ্রোনডোনা বলেন, জাতীয় দলে ম্যারোডানার জন্য একটি জায়গা রয়েছে।
তবে ম্যারাডোনার দায়িত্ব কি হবে তা তিনি ব্যাখ্যা করেননি।
ম্যারাডোনা বলেন, আমি কারোর পথে বাধা হতে চাই না। আমি জানি না আমার দায়িত্ব কি হবে।
তিনি আরও জানান, আর্জেন্টাইন কোচ জোসি প্যাকারমেন তার পছন্দ অনুযায়ী ফুটবলার পছন্দ করে থাকতে পারেন। খেলোয়াড় বাছাই করার ব্যাপারে তাকে স্বাধীনতা দেওয়া উচিত।
২০০৬ জার্মানি বিশ্বকাপে ফেবারিট দল হিসেবে ম্যারোডোনার পছন্দ বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
বর্তমানে তিনি সাপ্তাহিক টিভি শো ‘লা নোচ ডি ১০’ অনুষ্ঠানে কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রের সাক্ষাৎরকার নিতে হাভানায় রয়েছেন। তবে কোকেন ত্যাগের পর থেকে ম্যারাডোনাকে বেশ স্লিম ও হাশিখুশিই দেখাচ্ছিল।
