২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের খেলোয়াড়দের প্রশিক্ষণ দেবেন ব্রাজিলের টেবিল টেনিস কোচ

দুই সপ্তাহের এক প্রশিক্ষণ শিবিরে বাংলাদেশের টেবিল টেনিস খেলোয়াড় ও কোচদের প্রশিক্ষণ দিতে ২২ নভেম্বর ঢাকা আসছেন ব্রাজিলের কোচ মার্লেস সার্জিও মার্টিনস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রীগা প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের উর্ধ্বতন এক কর্মকর্তা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।

আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন (আইটিটিএফ) কোচের খরচ বহন করলেও কোচের থাকা-খাওয়া ও যাতায়াত খরচ বহন করবে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। কোচেস ট্রেনিং কোর্স আয়োজনের জন্য আইটিটিএফ অতিরিক্ত এক হাজার ৫০০ ডলার প্রদান করবে বলে জানান কর্মকর্তা।