অসুস্থ আম্পায়ার আব্দুল আজিজের বিসিবির সহায়তা
হৃদরোগে আক্রান্ত জাতীয় ক্রিকেট আম্পায়ার আব্দুল আজিজ শিকদারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ওপেন হার্ট সার্জারীর জন্য বর্তমানে ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল আজিজের হাতে বৃহস্পতিবার এক লাখ টাকা তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
