২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমনওয়েলথ গেমসে ২৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দল

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া অষ্টাদশ কমনওয়েলথ গেমসে ২৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দল অংশগ্রহন করবে। বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) এক সভায় এই সিদ্ধান্ত হয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

বাংলাদেশ দলে ১৭ জন খেলোয়াড়, চারজন কোচ, তিনজন কর্মকর্তা থাকবেন। কমনওয়েলথ গেমসে বাংলাদেশ চারটি ইভেন্টে অংশ নেবে। ইভেন্টগুলো হচ্ছে শ্যুটিং, সাঁতার, অ্যাথলেটিকস এবং ভারোত্তোলন। শ্যুটিংয়ে আটজন, সাঁতারে চারজন, অ্যাথলেটিকসে তিনজন এবং ভারোত্তোলনে দুইজন খেলোয়াড় লড়াই করবেন।

রোববারের মধ্যে সংশ্লিষ্ট ফেডারেশনগুলো খেলোয়াড়দের নামের তালিকা চুড়ান্ত করবে বলে জানিয়েছেন বিওএ’র এক কর্মকর্তা।

দলের সাথে যাবেন ম্যানেজার, চিকিৎসক ও শেফ দ্য মিশন-এই তিন কর্মকর্তা।

বিওএ কর্মকর্তা জানান, শ্যুটার আসিফ, সুরাইয়া এবং শারমিনের বর্তমান স্কোর স্বর্ণ পদক জেতার জন্য যথেষ্ট। ফলে অন্তত শ্যুটিং থেকে স্বর্নপদক আশা করছে বাংলাদেশ। মহিলা শ্যুটিং এও স্বর্ন পদক আশা করছেন কর্মকর্তারা।

তিনি বলেন, গেমসে ভারত পূর্ন শক্তির দল পাঠাচ্ছে। সুতরাং শ্যূটিংয়ে স্বর্ন পদক পেতে হলে ভারতকে হারাতে হবে।