ম্যারাডোনার টিভি শো’তে এবার অতিথি ফিডেল কাস্ট্রো
আর্জেন্টাইন ফুটবল গুরু ডিয়াগো আরমানদো ম্যারাডোনা তার নতুন ক্যারিয়ার টিভি উপস্থাপনা বেশ উপভোগ করছেন।
বিভিন্ন সেলিব্রিটির সাক্ষাৎকার নিচ্ছেন তিনি। তারই ধারাবাহিককতায় এবার তার টিভি শো ‘লা নচ ডিল ১০’ অনুষ্ঠানে আসবেন কিউবার প্রেসিডেন্ট ফিডেল কাস্ট্রো।
ম্যারাডোনা কোকেন ড্রাগ সেবন করা থেকে বিরত থাকার জন্য এবং শারীরিক চিকিৎসার জন্য দীর্ঘ চার বছর হাভানায় চিকিৎসাধীন ছিলেন।
৭৯ বছর বয়সী ফিডেল কাস্ট্রোর একজন ভালো বন্ধু ম্যারাডোনা। বিভিন্ন ঘাত প্রতিঘাতে ম্যারাডোনার পাশে ছিলেন কাস্ট্রো।
প্রেসিডেন্ট ফিডেল কাস্ট্রোর সাক্ষাৎকার নেওয়ার জন্য বুধবার টিভি শো অনুষ্ঠানের পরিচালকসহ সম্পূর্ণ দলটি নিয়ে ম্যারাডোনা আবার হাভানায় আসেন।
ম্যারাডোনার অনুষ্ঠানের প্রথম অতিথি ছিলেন ব্রাজিলিয়ান ফুটবল লিজেন্ড পেলে।
ম্যারাডোনা জানান, তিনি পরিকল্পনা করেছেন কাস্ট্রোর পরে অপর ফুটবলার জিদান এবং রোনাল্ডো, বেসবল গ্রেট মাইকেল জর্ডান এবং গল্ফার টাইগার উডসকে তার অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন।
