অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন ব্রেকিন
সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার জন্য অস্ট্রেলিয়ার ১২ সদস্যের টেস্ট দলে ডাক পেয়েছেন বামহাতি ফাস্ট বোলার নার্থান ব্রেকিন।
ব্রিসবেনে নভেম্বরের ৩ তারিখে প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ।
সুপার টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া দলে এক মাত্র পরিবর্তন হচ্ছে ব্রেকিন। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ব্রেড হগের বদলে জায়গা পেলেন তিনি।
অস্ট্রেলিয়া দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান ট্রিভোর হনস বলেন, আমরা মনেকরি নার্থান ব্রেকিন দলে থাকলে দলের বোলিং শক্তি বৃদ্ধি পাবে।
