খুব তাড়াতাড়িই পাঠানের গায়ে অল-রাউন্ডার লেবেল লাগছে: দ্রাবিড়
ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড় মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর সদ্য ইরফান পাঠানকে তার ফর্ম ধরে রাখার ব্যাপারে সর্তক করে দিয়েছেন এবং সাথে সাথে তার অল-রাউন্ডিং পারফরমেন্সের জন্য ইংলিশ অলরাউন্ডার এন্ড্রু ফ্লিনটফের সাথে তুলনা করেছেন।
বাহাতি ফাস্ট বোলার পাঠান প্রথম ওয়ান ডে ম্যাচে চারটি ছক্কা এবং আটটি বাউন্ডারির সাহায্যে ৭০ বলে ৮৩ রান করেন। ভারত ভিসিএ মাঠে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৫২ রানের বিশাল জয় পায়।
তবে দ্রাবিড় পাঠানকে পরামর্শ দিয়েছেন যে, প্রকৃত অলরাউন্ডার হতে হলে তাকে আরও অনেক পথ অতিক্রম করতে হবে।
তিনি বলেন, সে এমন একজন বোলার যে ব্যাটিংটাও জানে। দলে তার প্রধান কাজ বোলিং।
পাঠানকে দলে তিন নম্বর স্থনে ব্যাটিংয়ে নামানোর ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা মনে করেছিলাম, তার জন্য এটা ভাল হবে কারণ প্রথম ২০ ওভারের পর বল শক্ত থাকে এবং স্পিনাররা যখন বল করতে আসবে তখন বল নরম হয়ে যাবে।
আমরা ভেবেছিলাম, আমি এবং ধোনি স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিং করবো। পাঠান এবং টেন্ডুলকারের জুটি আমাদেরকে ৩৫০ রানের শক্ত ভীত গড়তে সাহায্য করে।
তিনি আরও বলেন, এ দিনে সকল বিভাগে ভাল করেছি এবং আমরাদের পরিকল্পনাও সার্থক হয়। আমরা ক্রিকেট ম্যাচের সকল বিভাগে ভাল খেলি। এটা আসলে দলীয় অর্জন।
