প্রাইম ব্যাংক দাবায় চ্যাম্পিয়ন খোরশেদ আলম
প্রাইম ব্যাংক অষ্টম রেটিং দাবা টুর্নামেন্টে রোববার নবম রাউন্ড শেষে সাড়ে সাত পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন খোরশেদ আলম।
সৈয়দ ইজাজ আহমেদও সাড়ে সাত পয়েন্ট সংগ্রহ করলেও টাইব্রেকিংয়ে তিনি রানার্স আপ হন।
সাত পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ হয়েছেন যথাক্রমে সৈয়দ মাহফুজুর রহমান ইমন ও ফিদে মাষ্টার মেহেদী হাসান পরাগ।
