তহবিল সংগ্রহের জন্য ভারত-পাকিস্তান ওয়ানডে ম্যাচ আপাতত হচ্ছে না
সম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল গঠনের উদ্দশ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রস্তাবিত ওয়ানডে ম্যাচটি আপাতত অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি’র সভাপতি শাহরিয়ার খান জানান, উভয় দলের ব্যস্ত সফরসূচির কারণে ম্যাচটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে তহবিল গঠনের জন্য ম্যাচটি অনুষ্ঠিত না হলেও সামনের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় এশিয়া কাপ ক্রিকেটে দুই চির প্রতিদ্বন্দ্বির লড়াই দেখতে পাবে ক্রিকেটপ্রেমীরা।
