২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংলিশ লিগে আর্সেনালের জয়ের ধারা অব্যাহত, হেরেছে লিভারপুল

ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের ম্যানেজার স্যার এলেক্স ফার্গুসন ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে টোটেনহামের সাথে ১-১ গোলে ম্যাচ ড্র করে দুই পয়েন্ট খোয়ানোর জন্য খেলায়াড়দের ইনজুরিকে দায়ি করেননি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 02:38 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ওল্ড ট্রাফোর্ডে ম্যান ইউ ম্যাচের শুরুটা ভালই করেছিল। ম্যাচের সাত মিনিটের মাথায় মাইকেল সিলভেসট্রার গোলে এগিয়ে যায়। ম্যাচের ৭২ মিনিটের মাথায় টোটেনহামের পক্ষে জার্মেই জিনাস গোল করে ম্যাচে সমতা ফেরান।

এদিকে আট পয়েন্টের পরিস্কার ব্যবধান নিয়ে রোববার পয়েন্ট তালিকার তলানীর দল এভারটনের মুখোমুখি হবে চেলসি।

শনিবারের অন্যান্য ম্যাচে ফ্রাটন পার্কে চার্লটন এথলেটিক ২-১ গোলে পোর্টসমাউথকে হারিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে। ম্যাচের ১৪ মিনিটের মাথায় পোর্টসমাউথের খেলোয়াড় ডেরিও সিলভা যখন গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় তখন সবাই আশা করেছিল পোর্টমাউথের জয় অবধারিত। কিন্তু বিরতির পর সব হিসাব ভুল প্রমাণিত হল। চার্লটন এথলেটিকের পক্ষে ডেরেন এমব্রোস এবং ডেনিস রোমেডাল দু’টি গোল করে দলকে জয়ের স্বাদ পাইয়ে দেন।

ভিলা পার্কে উইগানস এথলেটিক ২-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। লিগ তালিকায় তারা তৃতীয় স্থানে অবস্থান করছে।

ফুলহাম ২-০ গোলে পরাজিত করেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিভারপুলকে। ফুলহ্যামের পক্ষে গোল দু’টি করেন কলিন্স জন এবং লুইস মরটি।

হাইবুরিতে আর্সেনাল ১-০ গোলে ম্যানচেস্টার সিটিকে পরাজিত করে নিজেদের মাটিতে শতভাগ জয়ের রেকর্ডটি অক্ষুন্ন রেখেছে।

তাছাড়া ব্ল্যাকবার্ন রোভারস ২-০ গোলে পরাজিত করেছে বার্মিংহামকে।