২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজুরির কারণে ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে অনিশ্চিত জয়সুরিয়া

ইনজুরির জন্য ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে শ্রীলংকার অল রাউন্ডার সনথ জয়সুরিয়ার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 07:14 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

অথচ সিরিজ শুরু হতে বাকি আছে মাত্র দুইদিন। শনিবার ওয়ার্ম আপ ম্যাচে ডান কাঁধের ব্যথার জন্য ব্যাটিং থেকে অবসর নিতে বাধ্য হন এই লংকান ড্যাশিং ওপেনার।

সপ্তাহের শুরুতে ওয়াটার পোলো খেলার সময় দলের ফিজিওর সাথে সংঘর্ষে জয়সুরিয়ার (৩৬) পুরনো কাঁধের ব্যাথাটা মাথাচাড়া দিয়ে ওঠে। গত আগস্টে এক ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধের হাড় সরে যাওয়ার পর থেকেই ইনজুরিট বয়ে বেড়াচ্ছেন তিনি।

শনিবারের ওয়ার্ম আপ ম্যাচে ৩৪ রান করার পর কাঁধের ব্যথার কাছে হার মেনে শেষ পর্যন্ত স্বেচ্ছায় অবসর নেন জয়সুরিয়া। ড্রেসিং রুমে বসে কাঁধে বরফের ব্যাগও চেপে রাখতে দেখা গেছে তাকে। তাছাড়া শুক্রবার নেটেও লেগ সাইডের বল খেলতে অস্বস্তিতে ভুগেছেন সনথ।

দলের ম্যানেজার মাইক টিসেরা অবশ্য জয়সুরিয়ার আঘাত ছোটখাট বলেই জানান। তিনি বলেন, আমরা কোন ঝুঁকি নিতে চাচ্ছি না। তার সেরে ওঠার ব্যাপারে আশাবাদী মনে হয়েছে টিসেরাকে। অধিনায়ক মারভান আতাপাত্তু আশা করছেন, বল হাতে না হলেও সিরিজে

অন্তত ব্যাট হাতে নামতে পারবেন দলের অভিজ্ঞ এই খেলোয়াড়।

দু’দলের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি মঙ্গলবার নাগপুরে অনুষ্ঠিত হবে।