২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুটবল দলের ম্যানেজার-কাম-দলনেতা হচ্ছেন চুন্নু

অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ ফুটবল দলের মায়ানমার সফরের সময় জাতীয় ফুটবল দলের দলনেতার দায়িত্বও পালন করতে হবে ম্যানেজার আশারাফউদ্দিন আহমেদ চুন্নুকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2005, 09:12 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

এর আগে ব্যক্তিগত কারণে নির্বাচিত দলনেতা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি মনির আহমেদ মায়ানমার যেতে অক্ষমতার কথা জানালে বিএফএফ শুক্রবার চুন্নুকে এ অতিরিক্ত দায়িত্ব দেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বিডিনিউজকে বলেন, ব্যক্তিগত কারণে মনির আহমেদ মায়ানমার যেতে পারছেন না। তবে পরবর্তী সফলগুলোতে তিনি বাংলাদেশ দলের সাথে থাকবেন বলে জানিয়েছেন।

‘গ্রান্ড রয়েল’০৫ চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ফুটবল দল মঙ্গলবার মায়ানমারের উদ্দেশ্যে যাত্রা করবে। এ টুনামেন্টে অপর অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে, ভারত, চীন ও স্বাগতিক মায়ানমার।

বাংলাদেশ ২৭ অক্টোবর তাদের প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হবে।