২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ফুটবল দলের নতুন অধিনায়ক জয়

দেশের বাইরে আসন্ন দু’টি টুর্নামেন্টের জন্য জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে বৃহস্পতিবার আরিফ খান জয়ের নাম ঘোষণা করা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

মায়ানমারে একটি চারজাতি টুর্নামেন্টে অংশগ্রহনের উদ্দেশ্যে জাতীয় দল ২৫ অক্টোবর দেশত্যাগ করবে। ইয়াঙ্গুনে ২৭ অক্টোবর টুর্নামেন্ট শুরু হচ্ছে।

মায়ানমারের টুর্নামেন্টের পরই বাংলাদেশ সাফ ফুটবলে অংশ নেবে। সাফ ফুটবল টুর্নামেন্ট পাকিস্তানে ৭ ডিসেম্বর শুরু হবে।

২৮ সদস্যের প্রাথমিক দল বর্তমানে আর্জেন্টিনার কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি ফিটনেস ট্রেনার অ্যারিয়েল কোলম্যানের তত্ত্বাবধানে বিকেএসপিতে অনুশীলনে রয়েছে। প্রাথমিক দল বিকেএসপি থেকে ফিরবে ২৩ অক্টোবর।

চুড়ান্ত জাতীয় দল ঘোষণা করা হবে শনিবার।