২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসির কাছে বিধ্বস্ত রিয়েল বেটিস

ইংলিশ ফুটবল ক্লাব চেলসি ও স্পেনিশ ক্লাব রিয়েল বেটিসের মধ্যকার বুধবারের চ্যাম্পিয়ন্স লিগের খেলায় চেলসি ৪-০ ব্যবধানে রিয়েল বেটিসকে পরাজিত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

মাইকেল ইসেনের পাসে খেলার ২৩ মিনিটের মাথায় ডিডিয়ার ড্রোগবার গোলে চেলসি এগিয়ে যায়।

রিকার্ডো কারভালহো মধ্য বিরতির কিছুক্ষণ আগে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের ফ্রি কিক রিয়েল বেটিসের গোলরক্ষক প্রতিহত করতে সক্ষম হলে বল তার কাছ থেকে সামনে পরে যায়। সেই সুযোগটা কারভালহো চমৎকারভাবে কাজে লাগান।

খেলার দ্বিতীয়ার্ধে (৫৯ মিনিট) জো কোল দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। এর মিনিট পাঁচেক পরেই ড্রোগবার পরিবর্তে খেলতে নেমে শন রাইট-ফিলিপসের সুনিপুণ ক্রসে চমৎকার হেডে গোল করেন আর্জেন্টিনার তারকা খেলোয়াড় হার্নান ক্রেসপো (৬৪ মিনিট)।