২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুটবল দলের ম্যানেজার পদে নিয়োগ পেলেন চুন্নু

জাতীয় ফুটবল দলের ম্যানেজার পদের ত্রিমুখী লড়াইয়ে অবশেষে জয় পেয়েছেন আশরাফ উদ্দিন আহম্মেদ চুন্নু। পদের লড়াইয়ে জোর প্রতিদ্বন্দ্বী ছিলেন আমিরুল ইসলাম বাবু এবং ছাইদ হাছান কানন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 09:04 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

বুধবার জাতীয় দলের ম্যানেজার হিসেবে চুন্নুর নাম ঘোষণা করায় সব জল্পনা কল্পনার অবসান ঘটল।

ফুটবল ফেডারেশনের (বাফুফে) মঙ্গলবারের সভায় জাতীয় দলের ম্যানেজার ও দলনেতা নির্বাচন না হওয়ায় এই দায়িত্ব দেয়া হয় খোদ ফেডারেশনের সভাপতি এস এ সুলতানের হাতে।

বাফুফে সভাপতি জাতীয় দলের অসন্ন মায়ানমার সফর এবং ডিসেম্বরে সাফ ফুটবলের জন্য চুন্নুকে জাতীয় দলের ম্যানেজার ছাড়াও দলনেতা হিসেবে ফেডারেশনের সহ সভাপতি মনির আহমেদের নাম ঘোষণা করেন।

এ ব্যাপারে বাফুফে’র সভাপতির বক্তব্য ছিল, সম্ভাব্য সেরাদেরই নির্বাচিত করা হয়েছে।

আমিরুল ইসলাম বাবুকে অনুর্ধ্ব ২০ দলের ম্যানেজার এবং ছাইদ হাছান কাননকে জাতীয় দল, অনুর্ধ্ব ১৭ ও অনুর্ধ্ব ২০ দলের সমন্বয়কারী পদে নিয়োগ দেয়া হয়েছে।

বাফুফে সভাপতি একইসাথে অনুর্ধ্ব ১৭ ও অনুর্ধ্ব ২০ দলের দলনেতাও নির্বাচন করেছেন। আলহাজ্ব দস্তগীর চৌধুরীকে অনুর্ধ্ব ২০ দলের দলনেতা ও আজফার-উজ-জামানকে অনুর্ধ্ব ১৭ দলের ম্যানেজার হিসেবে নির্বাচন করা হয়েছে।

এদিকে অনুর্ধ্ব ১৭ দলের দলনেতা নির্বাচন না করার ব্যাপারে এসএ সুলতান জানান, যেহেতু অনুর্ধ্ব ১৭ দল দেশের বাইরে খেলতে যাচ্ছেনা তাই দলনেতা নির্বাচন করা হয়নি। অনুর্ধ্ব ১৭ দল দেশের মাটিতে এএফসি কাপে খেলবে। অন্যদিকে অনুর্ধ্ব ২০ দল এএফসি কাপে ইরানের বিরুদ্ধে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে।