২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার হায়েন্সের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত ইংলিশ ক্লাব ফুলহ্যাম ও ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক কিংবদন্তি খেলোয়াড় জনি হায়েন্স মঙ্গলবার মৃত্যুবরণ করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 11:40 AM

Updated : 26 Apr 2022, 06:13 PM

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

সোমবার সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর সাবেক এই মিডফিল্ডারকে এডিনবোরা রয়্যাল ইনফার্মারিতে চিকিৎসার জন্য নেয়া হয়েছিল। সেখানেই মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।

সড়ক দুর্ঘটনায় হায়েন্সের স্ত্রী ও ৪৮ বছর বয়সী গাড়ির চালকও আহত হয়।

হায়েন্স তার খেলোয়াড়ি জীবনের পুরোটাই ফুলহ্যামের হয়ে কাটিয়েছেন। প্রথম খেলোয়াড় হিসেবে তিনি সপ্তাহে একশ’ ডলার আয় করতেন।

হায়েন্স মাত্র সতের বছর বয়সে ফুলহ্যামে যোগদান করেন। তিনি প্রথম খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের প্রতিটি স্তরে প্রতিনিধিত্ব করেছেন। তিনি জাতীয় দলের হয়ে ৫৬টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন।

১৯৩৪ সালে উত্তর লন্ডনের কেন্টিস টাউনে জন্ম নেয়া হায়েন্স ফুলহ্যামের হয়ে ৫৯৪টি লিগ ম্যাচ খেলেছেন।

ইংল্যান্ডের হয়ে ১৯৫৪ সালের অক্টোবরের তার অভিষেক হয়। বেলফাস্টে অনুষ্ঠিত উত্তর আয়ারল্যান্ডের সাথে সে খেলায় তার এক গোলের সুবাদে ইংল্যান্ড ২-০ ব্যবধানে জয়লাভ করে।

হায়েন্স রিজার্ভ খেলোয়াড় হিসেবে ১৯৫৪, ১৯৫৮ এবং ১৯৬২ সালের বিশ্বকাপ ফুটবলে দেশের প্রতিনিধিত্ব করেন।

১৯৬০ সালে তিনি ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়কও ছিলেন। তার নেতৃত্বে ইংল্যান্ড ১৯৬১ সালে স্কটল্যান্ডকে ৯-৩ গোলে হারিয়ে হোম ইন্টারন্যাশনাল ট্রফি জয়লাভ করে।