২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ডের ফুটবল ম্যানেজার হিসেবে ব্রায়ান কার আর থাকছেন না

ফুটবল অ্যাসেসিয়েশন অব আয়ারল্যান্ড (এফএআই) জাতীয় দলের ম্যানেজার ব্রায়ান কারের সাথে তাদের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 11:09 AM

Updated : 26 Apr 2022, 06:13 PM

এফএআই মঙ্গলবার রাতের এক ঘোষণার মাধ্যমে ব্রায়ানের সাথে তাদের চুক্তি নবায়ন না করার কথা জানিয়েছে। এর ফলে আয়ারল্যান্ডের ফুটবল দলের ম্যানেজার হিসেবে ব্রায়ান কারের ক্যারিয়ারের সমাপ্তি বলেই ধরে নেয়া হচ্ছে।

২০০৬ সালের জার্মানির ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে আয়ারল্যান্ড স্থান করে নিতে ব্যর্থ হওয়ায় যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে, এফএআই তা স্বীকার করেছে।

ব্রায়ান ২০০৩ সালে পূর্বসূরী মিক ম্যাককার্থির কাছ থেকে জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন।

আয়ারল্যান্ডের নতুন ম্যানেজার হিসেবে স্যার ববি রবসন, স্যার অ্যালেক্স ফার্গুসন, ডেভিড ও’লিয়ারি, মার্টিন ও’নেইল এবং কেনি ডালগিসের নাম শোনা যাচ্ছে।

ডাবলিনে গত বুধবারের সুইজারল্যান্ডের সাথে খেলা গোল শূন্য ড্র হওয়ায় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে আয়ারল্যান্ডের সম্ভাবনা শেষ হয়ে যায়।