২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ পাঁতানোর অভিযোগে ব্রাজিলের রেফারি যাবজ্জীবন বরখাস্ত

ঘুষ নিয়ে ম্যাচ পাঁতানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্রাজিলের শীর্ষ স্পোর্টস ট্রাইব্যুনাল দেশটির ফুটবল রেফারি এডিলসন পেরেইরা ডি কারভালহোকে আজীবন মত বরখাস্ত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 11:04 AM

Updated : 26 Apr 2022, 06:13 PM

রিও ডি জেনিরোতে সোমবার পাঁচ সদস্য বিশিষ্ট ট্রাইব্যুনাল শুনানি শেষে সাক্ষ্য, প্রমাণ ও অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে কারভালহোর বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে এ রায় দেয়।

খেলার ফলাফল পরিবর্তন করতে জুয়াড়ির কাছ থেকে ঘুষ হিসেবে টাকা গ্রহণের কথা কারভালহো রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন।

কারভালহো চলতি বছরের ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে যে ১১টি খেলায় ম্যাচ পরিচালনা করেছেন, সে খেলাগুলোর ফলাফল বাতিল ঘোষণা করা হয়েছে এবং তা আবার অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।