বিসিবি হাই পারফরম্যান্স মঙ্গলবার তৃতীয় ওয়ানডে খেলবে
শ্রীলংকা সফররত বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাই পারফরম্যান্স স্কোয়াড মঙ্গলবার কলম্বোর সিসিসি মাঠে তাদের তৃতীয় ওয়ানডে খেলতে নামবে।
হাইপারফরম্যান্স দল আগের ম্যাচে প্রথম জয়ের স্বাদ নিয়েছে।
মঙ্গলবারের ম্যাচটি প্রথম শিডিউল ম্যাচ হলেও শেষ চারদিনের ম্যাচটির দুইদিন বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় কার্যত তা তৃতীয় ওয়ানডেতে পরিনত হয়েছে। স্বাগতিকরা চার দিনের ম্যাচের শেষ দুই দিনে দু’টি ওয়ানডে ম্যাচের আয়োজন করে। প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলংকা ছয় উইকেটে জয়লাভ করে। দ্বিতীয় ম্যাচে দুই উইকেটে জয় পায় বিসিবি হাইপারফরম্যান্স দল।
হাইপারফরম্যান্স দল ২০ ও ২২ অক্টোবর আরও দু’টি ওয়ানডে ম্যাচ খেলবে।
