২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় সিএবি অনুর্ধ্ব ১৫ দলের বিরুদ্ধে বাংলাদেশের বড় জয়

কলকাতার কল্যান স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ অনুর্ধ্ব ১৫ ক্রিকেট দল ৯০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনুর্ধ্ব ১৫ দলকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 08:13 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ৪৫ ওভারে পাঁচ উইকেটে ২১০ রানের লড়াকু স্কোর গড়ে তোলে। দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান আব্দুস সাজ্জাদ ও আলী হোসেন ৯৫ রানের পার্টনারশীপ গড়েন। আলী ৫৮ বলে সাতটি চারের সহায়তায় সর্বোচ্চ ৫১ রান করেন। সাজ্জাদ ১২৪ বলে করেন ৪৪ রান।

জবাবে স্থানীয় দলটি সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ৪৫ ওভারে ছয় উইকেটে ১২০ রান করতে সক্ষম হয়। ১৮ রানেই সিএবি দল দুই ওপেনারকে হারিয়ে চাপের মধ্যে পড়ে। কিন্তু পরবর্তীতে ধীরস্থিরভাবে খেলে বিপদ সামাল দিতে সক্ষম হলেও পরাজয় ঠেকাতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করে সাহা।

বাংলাদেশ অনুর্ধ্ব ১৫ দলের নূর হোসেন ও আলমগীর হোসেন দু’টি করে উইকেট লাভ করেন।

বাংলাদেশ ২০ অক্টোবর থেকে দ্বিতীয় দুই দিনের ম্যাচ খেলবে।