২০ পুল প্লেয়ারের নাম ঘোষণায় ক্রিকেট বোর্ড
আসন্ন প্রিমিয়ার ক্রিকেট লীগের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড রোববার ২০ সদস্যবিশিষ্ট পুল ঘোষণা করেছে। ১ ডিসেম্বর জাতীয় লীগ শুরু হচ্ছে।
লীগে অন্তর্ভুক্ত ১২ টি ক্লাব সর্ব্বোচ্চ তিনজন করে খেলোয়াড় দলে নিতে পারবেন।
প্রধান নির্বাচক ফারুখ আহমেদ বলেন, যারা অন্তত ছয় মাস জাতীয় দলে খেলেছে তাদেরই পুলে নেয়া হয়েছে।
পুলভুক্ত খেলোয়াড়রা হলেন, হাবিবুল বাশার সুমন, রাজিন সালেহ, জাভেদ ওমর, মোহাম্মদ আশরাফুল, মাঞ্জারুল ইসলাম রানা, তাপস কুমার বৈশ্য, মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ, নাফিস ইকবাল, খালেদ মাহমুদ, আফতাব আহমেদ, নাজমল হোসেন, এনামুল হক জুনিয়র, তুষার ইমরান, আনোয়ার হোসেন মুনির, মাশরাফি বিন মুর্তজা, শাহরিয়ার নাফিস আহমেদ, শাহাদত হোসেন, মুশফিকুর রহিম এবং সৈয়দ রাসেল।
