২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী অনুর্ধ্ব-১৬ এবং ক্যাবের মধ্যকার ম্যাচ ড্র

রাজশাহী বিভাগ অনুর্ধ্ব-১৬ এবং ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল (ক্যাব) এর মধ্যকার দু’দিনের ম্যাচটি ড্র হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

স্বাগতিকদের করা ১১৯ রানের জবাবে ক্যাব ৬৯ দশমিক ৩ ওভারে ১৫৪ রান করে। ক্যাবের কুনাল চৌধুরী ৮১ বলে চারটি বাউন্ডারিসহ সর্বোচ্চ ৪৭ রান করেন।

স্বাগতিকদের পক্ষে মুক্তার আলী তিনটি এবং ডলার, রবি, তম্ময় এবং তুর্জ একটি করে উইকেট পান।

মঙ্গলবার দু’দলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে শুরু হবে।