২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হার্মিসনের জোড়া আঘাত, অস্ট্রেলিয়ার রানের গতি শ্লথ

বিশ্ব একাদশের ফাস্ট বোলার স্টিফেন হার্মিসন অল্প সময়ের ব্যবধানে অস্ট্রেলিয়া শিবিরে দুই দুই বার আঘাত হেনে স্বাগতিক দলের দ্বিতীয় ইনিংসের রানের চাকা কিছুটা হলেও শ্লথ করে দিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 09:33 AM

Updated : 26 Apr 2022, 06:12 PM

সিডনিতে চলতি আইসিসি সুপার টেস্ট ম্যাচের তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতির আগ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তিন উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করেছে। সেই সাথে ম্যাচে অস্ট্রেলিয়া এগিয়ে গেছে ৩১৯ রানে। হাতে রয়েছে এখনও সাত উইকেট।

অধিনায়ক রিকি পন্টিং ৫২ রানে ব্যাট করছেন। অপর ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ অপরাজিত রয়েছেন এক রান নিয়ে।

হার্মিসন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ম্যাথু হেইডেনকে সরাসরি বোল্ড আউট করে প্যাভিলিয়ানে ফেরত পাঠিয়েছেন। এর পর পরই মাইকেল ক্লার্ককে পাঁচ রানে বোল্ড করেন।

আগের দিনের ৬৬-১ নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া এ সেশনে ৯৮ রান যোগ করে।

লাঞ্চের আগে হার্মিসন ১১ ওভার বল করে ৪১ রানে দুই উইকেট তুলে নিয়েছেন।