২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান দাবায় রাকিবের স্থান ২২তম

হায়দ্রাবাদের কোটলা বিজয়া ভাস্কর রেড্ডি ইনডোর স্টেডিয়ামে শনিবার পঞ্চম এশিয়ান দাবা চ্যাম্পিয়নশীপের নবম ও চাড়ান্ত রাউন্ড শেষে বাংলাদেশের আন্তর্জাতিক মাষ্টার আব্দুল্লাহ আল রাকিব ২২তম স্থান লাভ করেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

নবম রাউন্ড শেষে রাকিবের সংগ্রহ দাঁড়িয়েছে সাড়ে পাঁচ পয়েন্ট এবং তার রেটিং পয়েন্ট দশ-এ উন্নীত হয়েছে।

বাংলাদেশের অন্য তিন দাবাড়ু-এনামুল হোসেন রাজীব ৩৪ তম, গ্রান্ডমাষ্টার জিয়াউর রহমান ৪২ তম এবং আন্তর্জাতিক মাষ্টার রিফাত বিন সাত্তার ৫০ তম স্থানে থেকে এবারের অভিযান শেষ করেছেন।

গ্রান্ডমাষ্টার খেতাবের ২৫০০ রেটিং পয়েন্টের জন্য অপেক্ষায় থাকা রিফাত এই টুর্নামেন্টে ছয় পয়েন্ট খুইয়েছেন।

নবম রাউন্ডে রাকিব চীনের ইউ শাওতাংয়ের সাথে ড্র করেন। রাজীব ভারতের আন্তর্জাতিক মাষ্টার লংকা রবীকে হারান। কিন্তু জিয়া তুর্কমেনিস্তানের আন্তর্জাতিক মাষ্টার মেইলিস আন্নাবারদিয়েভের বিরুদ্ধে এবং রিফাত ভারতের গ্র্যান্ড মাষ্টার আর বি রমেশের বিরুদ্ধে হেরে যান।

টুর্নামেন্টে সাড়ে সাত পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন চীনের গ্র্যান্ডমাষ্টার ঝাং ঝং। সাত পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছেন চীনের আরেক গ্র্যান্ডমাষ্টার লি শিলং।

এই টুর্নামেন্ট থেকে চীনের ছয়জন, কাজাখস্তানের তিনজন এবং ভিয়েতনামের একজন দাবাড়ু পরবর্তী বিশ্ব দাবা চ্যাম্পিয়নশীপে খেলার যোগত্য অর্জন করেছেন।