শ্রীলংকায় প্রথম জয় পেল বিসিবি হাই পারফরম্যান্স দল
শ্রীলংকা সফররত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাইপারফরম্যান্স দল প্রথম জয়ের স্বাদ নিয়েছে।
হাই পারফরম্যান্স দল শনিবার তাদের শ্রীলংকান প্রতিপক্ষের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে দুই উইকেটে জয়লাভ করে।
প্রথমে ব্যাট করে স্থানীয় দলটি ৪০ ওভারে ১৪৩ রানে অল আউট হয়ে যায়। জবাবে বিসিবি হাইপারফরম্যান্স দল আট উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
হাইপারফরম্যান্স দল তাদের প্রথম ওয়ানডে ম্যাচে ছয় উইকেটে শ্রীলংকার কাছে পরাজিত হয়।
